ইভিন্স টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৭:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১০৫৮৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ রবিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ০৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় হয়েছিলো ছিল ২০ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৩২ পয়সা।
ঢাকা/টিএ































