০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ঈদের আগে লেনদেন শেষ হলো সূচকের উত্থানে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: আর মাত্র দুইদিন পরই পবিত্র ঈদ-উল-আজহা। ঈদের আগে শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল  ডিএসইতে  ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ঈদের আগে লেনদেন শেষ হলো সূচকের উত্থানে

আপডেট: ০৩:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২