০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

এইচআর টেক্সটাইলের আয় বেড়েছে ৬৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ১০৩৯৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‌এইচআর টেক্সটাইল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৯ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা (রিস্টেটেড)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪০ পয়সা বা ৬৯ শতাংশ।

আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করেছে বিডি অটোকার্স

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩১ পয়সা, যা আগের বছর মাইনাস ১৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৩৩ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এইচআর টেক্সটাইলের আয় বেড়েছে ৬৯ শতাংশ

আপডেট: ০৮:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২