এফএএস ফিন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০২:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি এফএএস ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩.২৬ টাকা।
হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ০.৫৮ টাকা। গত বছরের একই সময়ে তা (০.৩২) টাকা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল (১৫.৭০) টাকা।গত বছরের একই সময়ে তা (১৩.৪০) টাকা ছিল।
ঢাকা/এমটি

























