১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

এবি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১১০৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ স্টক দেবে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এবি ব্যাংকের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৫ পয়সা ছিল।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবে এবি ব্যাংকের ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২১ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ২৬ পয়সা।

আআমী ১০ জুন, বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

ঢাকা/এসএ

আরও পড়ুন:

শেয়ার করুন

এবি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১