এস.এস স্টিলের স্টক ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল
- আপডেট: ১০:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিলের ৮ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা প্রস্তাবিত ডিভিডেন্ড অনুমোদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করলে কমিশন আবেদন বাতিল করে দেয়।
এর ফলে কোম্পানিটির আলোচ্য বছরে ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ২ শতাংশ। তাই কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছে।
আগামীকাল ৬ এপ্রিল থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
ঢাকা/টিএ

























