০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ওয়ালটনের আয় কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ১০৪০৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ৯৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৩ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে আবারও শীর্ষে ব্র্যাক ব্যাংক

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। গতবছর একই সময়ে ২৫ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১  টাকা ৮৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২২ টাকা ৮৮ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭৮ টাকা ৪১ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওয়ালটনের আয় কমেছে

আপডেট: ০৮:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫