করোনায় ঢাকায় দুই নারীর মৃত্যু
- আপডেট: ০৬:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। তারা দুই জনই নারী। এছাড়া এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৭৫ জন। এখন পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫০ জনের এবং শনাক্ত ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
সোমবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ দিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ২৮৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮৭টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, মৃত দুই জনই নারী। তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তারা ঢাকায় অবস্থান করছিলেন।
ঢাকা/এসএম







































