১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কৃষিবিদ সীডে আড়াই গুণের বেশি আবেদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • / ১০৪২৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসএমই খাতে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়ার কৃষিবিদ সীড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোম্পানির কিউআইও অফারে চাহিদার বিপরীতে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে প্রো-রাটা ভিত্তিতে আবেদনকারী প্রত্যেককে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, কৃষিবিদ সিড পুঁজিবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। অর্থাৎ চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। প্রতিটি যোগ্য বিনিয়োগকারীকেই প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে কৃষিবিদ সীড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) ২০ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ২৪ মার্চ পর্যন্ত। গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ঢাকা/টিএ

শেয়ার করুন

কৃষিবিদ সীডে আড়াই গুণের বেশি আবেদন

আপডেট: ১১:৪২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২