ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে এশিয়া প্যাসিফিক
- আপডেট: ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১০৩২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোং লিমিটেড সর্বশেষ বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, গত ৫ জুলাই কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে উল্লেখ করা ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ডিভিডেন্ডের টাকা জমা করা হয়েছে। কোনো বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে টাকা জমা না হয়ে থাকলে কোম্পানির সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ২১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করার সিদ্ধান্ত নেয়। গত ২৩ জুন অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করে। এর প্রেক্ষিতে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রযোজ্য ডিভিডেন্ডের টাকা জমা করা হয়েছে।
ঢাকা/টিএ




































