১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

খাদ্য খাতে ভর করে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৫২৫ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৮ জুলাই) মূল্য সূচকের পতনে লেনদেনের সমাপ্তি। আজ ডিএসইতে সূচক ১০ পয়েন্ট কমলেও টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে ১১১ কোটি টাকা। মূলৎ এদিন খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ভর করেই ডিএসইর লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান খাদ্য ও আনুষাঙ্গিক খাতের। ডিএসইর মোট লেনদেনের ২২.৫৩ শতাংশ বা ২০১ কোটি ১ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাত। আজ লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ৫টির দর বেড়েছে, ১৩টির দর কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল। ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৬৭ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই খাতের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড। আজ কোম্পানিটির ৬৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৭.৫৩ শতাংশ। আজ কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৭.৩ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪০ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬.৭৫ শতাংশ।

এর পরের স্থানে রয়েছে আরডি ফুড। কোম্পানিটির ৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৬.৩৮ শতাংশ। আজ কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৯.৯ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৪.৫ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ।

আজ ডিএসইর দর বাড়ার শীর্ষে ছিলো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে  আজিজ পাইপের ৯.৯৫ শতাংশ, দেশ বন্ধুর ৯.৯২ শতাংশ, আরডি ফুডের ৯.৯০ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৮৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৫৫ শতাংশ,  কে এন্ড কিউয়ের ৮.৭২ শতাংশ, বীচ হ্যাচারির ৮.৬৩ শতাংশ এবং সমতা লেদারের ৭.৭০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আরও পড়ুন: পুনরায় কর্পোরেট অফিস চালু করেছে ইয়াকিন পলিমার

দর হারানো কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ টাকা বা ১০ শতাংশ। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭১ টাকা।

দর পতনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৯.৯২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৬.৭৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপউয়ার্ডের ৫.২৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.০২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৭৬ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪.১৮ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৪.১০ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.০৩ শতাংশ শেয়ারদর কমেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১১ কোটি ৮৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৩২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির বা ১৭.১ শতাংশ, কমেছে ১১৬টির বা ৩১.৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির বা ৫১.৪ শতাংশ।

আরও পড়ুন: গ্রাহকদের প্রদেয় হিসাবের ঘাটতি সমন্বয় করেছে এশিয়া সিকিউরিটিজ

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবস থেকে ১৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির দাম।

ঢাকা/এসএ

শেয়ার করুন

খাদ্য খাতে ভর করে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

আপডেট: ০৪:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩