০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: ৩ ব্যাক্তির বিও হিসাব স্থগিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ১০৫৫২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে তিনজনের বিও হিসাব স্থগিত করা হয়েছে। এছাড়া বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অভিযুক্তরা হলেন- মো. আজাদ হোসেন পাটোওয়ারি, নাসির উদ্দিন আকন্দ ও মো.আখতার হোসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৫ মার্চ) বিএসইসির ৯৪৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় খান ব্রাদার্সের শেয়ার লেনদেনে কারসাজি সন্দেহে মো. আজাদ হোসেন পাটোওয়ারি, নাসির উদ্দিন আকন্দ ও মো.আখতার হোসেনের বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া, সভায় বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে, সম্প্রতি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে মোট ৮৬ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এ কারসাজিতে নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বিকন ফার্মার এমডি মোহাম্মদ এবাদুল করিম। এ কারসাজিতেও আজাদ হোসেন পাটোওয়ারি, নাসির উদ্দিন আকন্দ ও মো.আখতার হোসেন ছিলেন।

আরও পড়ুন: হাক্কানী পাল্পের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ বিএসইসির

এর আগে ২০২৩ সালের ৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত এবং একই বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সময়ে মোহাম্মদ এবাদুল করিমসহ তার সহযোগীরা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজের শেয়ারের দাম যোগসাজস করে বাড়ায়। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনে বিএসইসি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: ৩ ব্যাক্তির বিও হিসাব স্থগিত

আপডেট: ০২:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫