খুলনা বিভাগে একদিনে আরও ৩৯ জনের মৃত্যু
- আপডেট: ০১:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের।
শনিবার (৭ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৩৯ জন মারা যান। এর আগে শুক্রবার (৬ আগস্ট) বিভাগে ৩৬ জন মারা যান।
খুলনা বিভাগে করোনায় মোট ২ হাজার ৬২৯ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৩২৭ জন।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়া ও যশোরে ১০ জন করে মারা গেছেন। কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন এবং যশোরে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এছাড়া, খুলনা মৃত্যু ৯ ও আক্রান্ত ৯০, বাগেরহাটে কেউ মারা যায়নি, আক্রান্ত ১০ জন, সাতক্ষীরায় কেউ মারা যায়নি, আক্রান্ত ২০ জন, নড়াইলে মৃত্যু ১ ও আক্রান্ত ১১ জন, মাগুরায় মৃত্যু ১ ও আক্রান্ত ৩৯ জন, ঝিনাইদহে মৃত্যু ১ ও আক্রান্ত ২৫ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ৩ ও আক্রান্ত ৯ জন এবং মেহেরপুরে মৃত্যু ৪ ও আক্রান্ত হয়েছেন ৩৪ জন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- বরিশালে পাঁচ হাসপাতালে একদিনে ২৩ জনের মৃত্যু
- বিদায়ী সপ্তাহে ডিএসই’তে সূচকের রেকর্ড উত্থান
- সপ্তাহজুড়ে রিটার্ন মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা
- বিকেলে আসছে নর্দাণ ইন্স্যুরেন্সের ইপিএস
- ঐতিহাসিক সিরিজ জয়ে যত রেকর্ড উপহার পেল বাংলাদেশ
- বিদায়ী সপ্তাহে লোকসানে যেসকল প্রতিষ্ঠান
- ১০ হাজার কোটি টাকা ফিরল তিন দিনে
- দেশব্যাপী শুরু হলো গণটিকাদান কর্মসূচী
- ২৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ৭ অগাস্ট ২০২১ শনিক্রবার: রোজগার বাড়বে মেষের জাতকদের
- ৭ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল যেসব কোম্পনি
- সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে
- অষ্ট্রেলিয়ানদের অহমিকা’র পাহাড় গুড়িয়ে দিল টাইগাররা



































