০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

গেইনারের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ১০২২১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১৫৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গেইনারের শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

আপডেট: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬