০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

গ্লোবাল হেভি কেমিক্যালসের লোকসান বেড়েছে ১৬৫ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ১০৪৮৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৬৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২০ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩৩ পয়সা বা ১৬৫ শতাংশ।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। গতবছর একই সময়ে ৬৮ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৭৬ পয়সা বা ১১২ শতাংশ।

আরও পড়ুন: লোকসান কাটিয়ে মুনাফায় জাহিন স্পিনিং

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ১৮ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গ্লোবাল হেভি কেমিক্যালসের লোকসান বেড়েছে ১৬৫ শতাংশ

আপডেট: ০৫:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩