০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এসএইচ



































