০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

জিকিউ বলপেনের লোকসান কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১০২৫৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪৩ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৯০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪০ টাকা ৭২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জিকিউ বলপেনের লোকসান কমেছে

আপডেট: ১১:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫