টানা পতনে দিশেহারা এসএমইর বিনিয়োগকারী
- আপডেট: ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১০৫১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টানা এই পতনে দিশেহারা এসএমইর বিনিয়োগকারীরা। আজ ডিএসএমইএক্স সূচক ১৮ পয়েন্ট বা ১.৪১ শতাংশ কমেছে। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিশ্লেষকদের মতে, বর্তমানে এসএমইর বাজারে আস্থার অভাবে ক্রমেই কমছে সূচক ও লেনদেন। সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক অস্থিরতা ও রাজানৈতিক অবস্থা।
আজ এসএমইতে ১ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪ লাখ ৭৩ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৯৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আরও পড়ুন: গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১৮ পয়েন্ট বা ১.৪১ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮ পয়েন্টে।
আজ এসএমইতে ১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ১০টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ




































