১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
টানা ৪ দিন বন্ধ হচ্ছে পুঁজিবাজার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২২১ বার দেখা হয়েছে
বুধবার থেকে শনিবার (১১-১৪ ফেব্রুয়ারি) দেশের ঊভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। জাতীয় নির্বাচন উপলক্ষ্যে এ ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন। এ উপলক্ষ্যে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি। ফলে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। এরপরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। যাতে করে বুধবার থেকে শনিবার পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
ঢাকা/এসএইচ


































