টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৪৮ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬০ লাখ ৯৪ হাজার টাকার।
জেএমআই হসপিটাল ২৬ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইপিডিসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা এবং আরডি ফুড।
ঢাকা/টিএ



































