টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদের বন্ধের পর সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। আজ কোম্পানিটির ৬৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার।
ফরচুন সুজ ৩৫ কোটি ৫২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ট্রাকো সিএনজি, তিতাস গ্যাস, ফু-ওয়াং ফুড, সায়হাম টেক্সটাইল, গোল্ডেনসন, কুইনসাউথ টেক্সটাইল এবং জেএমআই হসপিটাল।
ঢাকা/টিএ



































