১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ডিভিডেন্ড অনুমোদন করেছে মনোস্পুল বিডি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৭১ বার দেখা হয়েছে

কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে মনোস্পুল বাংলাদেশ পিএলসি। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড পাওয়ায় বিনিয়োগকারীরা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। ডিভিডেন্ড ছাড়াও সভার বাকি সব আলোচ্যসূচিও শেয়ারহোল্ডারদের সম্মতিতে পাস করা হয়।

সভায় জানানো হয়, কোম্পানিকে আরও লাভজনক করতে এবং ব্যবসার পরিধি বাড়াতে নতুন কিছু পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে কোম্পানির নাম পরিবর্তন এবং ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’ সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির এই নতুন পরিকল্পনাকে স্বাগত জানান এবং আগামী দিনে ব্যবসায়িক উন্নতির আশা প্রকাশ করেন।

বার্ষিক এই সাধারণ সভায় সশরীরে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মোঃ ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার। সভায় সশরীরে এবং অনলাইনে সব মিলিয়ে মোট ৫৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিভিডেন্ড অনুমোদন করেছে মনোস্পুল বিডি

আপডেট: ০৫:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫