০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১০৪২১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ৩০ জুলাই, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আরও পড়ুন: স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক
ঢাকা/এসএ


































