০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঢাকায় এ আর রহমান: যেসব সড়ক বন্ধ থাকবে কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের কনসার্ট। তাতে গান গাইতে ইতোমধ্যে ঢাকায় এসেছে ভারতের প্রখ্যাত সুরকার ও গায়ক এআর রহমান। এছাড়া আরও গান গাইবে বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কনসার্টে উপস্থিত হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য এবং ভিআইপিরা স্টেডিয়ামে যাবে। এজন্য মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশনা দেয়। নির্দেশনা অনুযায়ী মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার সড়কগুলোতে যানচলাচল বন্ধ রেখে ডাইভারশন দেয়া হবে। এই সড়কের গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে ডিএমপি থেকে।

কনসার্টটি আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। টিকিট মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা আর সর্বনিম্ন ১ হাজার টাকা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ঢাকায় এ আর রহমান: যেসব সড়ক বন্ধ থাকবে কাল

আপডেট: ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২