তসলিমার বিতর্কিত টুইট, ক্ষুব্ধ মঈনের বাবা
- আপডেট: ০৬:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১০৪৩৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সম্প্রতি ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বেঁফাস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন,‘মঈন আলী ক্রিকেটের সঙ্গে যুক্ত না হলে সিরিয়াতে গিয়ে আইএসে যোগ দিতেন।’ তসলিমার এই টুইটে ইংল্যান্ড ক্রিকেটে রীতিমতো তোলপাড় ওঠে। সমালোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগমাধ্যমেও।
এমন বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ মঈন আলীর বাবা মুনির আলীও। তার মন্তব্যকে ভালোভাবে নেননি তিনি। তিনি এটিকে ‘ইসলাম বিদ্বেষী’ বক্তব্য বলে অভিহিত করেছেন। এছাড়া শব্দ চয়ন দেখেও হতবাক হয়েছেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নাল–বিজনেসজার্নাল.বিডি
মুনির আলী বলেন, ‘আমার ছেলে মঈনের বিরুদ্ধে তসলিমা নাসরিনের জঘন্য মন্তব্য পড়ে আমি হতবাক হয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না সে আমার ছেলেকে বেছে নিয়েছে সমালোচনার জন্য।’
তবে নিজের করা প্রথম টুইটটি সরিয়ে নিয়েছেন তসলিমা নাসরিন। পরে আরও একটি টুইট করেন তিনি। সেখানে লিখেছেন, মঈন আলীকে নিয়ে আমার টুইটটি ব্যঙ্গাত্মক ছিল। আমাকে অপমানিত করার জন্য বিষয়টিকে হাতিয়ার বানিয়েছে অনেকে। আমি মুসলিম সমাজকে সেক্যুলার করার চেষ্টা করি এবং আমি ইসলামী ধর্মান্ধতার বিরোধিতা করি।
এদিকে, মঈন আলীকে নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে জোফরা আর্চার, স্যাম বিলিংস, বেন ডাকেটরা প্রতিবাদ করেন তসলিমার বিপক্ষে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- করোনায় আক্রান্ত অভিনেত্রী কবরী
- জুমা’র নামাজ আদায়ে তিন নির্দেশনা
- এফবিসিসিআই নির্বাচন : ঋণ খেলাপিদের তথ্য যাচাইয়ের নির্দেশ
- সাড়ে ৩৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি : আবেদন নাকচ ঢাকা ক্লাবের
- করোনা আক্রান্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
- ফের করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৬৩
- ৮৩ হাজার ভিক্ষুক পেলেন সুদবিহীন ঋণ
- গ্রীন বন্ড অনুমোদন পেলো সাজিদা ফাউন্ডেশন
- প্রথম দিনে ইনডেক্স অ্যাগ্রোর ১৯ হাজারের বেশি শেয়ার লেনদেন
- উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম আটক
- নয় মাসে পণ্য রফতানিতে আয় ছাড়ালো ২ হাজার ৮৯৩ কোটি টাকা
- পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব
- হিসাব মান লঙ্ঘন করেছে প্রাইম ব্যাংক
- হেফাজতের নৈরাজ্য সৃষ্টিকারীদের তালিকা তৈরির নির্দেশ কাদেরের
- একটা একটা করে ধরে আনা হবে: হেফাজতকে নওফেল
- আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনি সেল গঠন









































