১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৫০৯ বার দেখা হয়েছে

তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে পৌঁছেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন মাথিল্ডে। তিনি বেলজিয়ামের প্রথম রানী যিনি ঢাকা সফরে এলেন।

রানী মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ সফরে রানী মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানী মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি।

আরও পড়ুন: অভিবাসন ব্যয় কমাতে চাই: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৭ বিশিষ্ট ব্যক্তিকে এসডিজির অ্যাডভোকেট হিসেবে মনোনয়ন করেছেন। যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছেন। জাতিসংঘের এসডিজি অ্যাডভোকেটদের মধ্যে রানী মাথিল্ডে ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানী

আপডেট: ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩