০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিজিআইসির ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ১০৭০০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা।
আরও পড়ুন: নাম পরিবর্তনের অনুমতি পেলো রবি আজিয়াটা
আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।
ঢাকা/এসএইচ


































