০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

দুই দিনের উত্থানের পর বড় পতনে পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ১০৪০৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ঈদের পর টানা ৯ কর্মদিবসের পতনের পর মাএ ২ কর্মদিবস সূচকের উত্থান হয়। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে। এদিন কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ৩৩৮টির বা ৮৮.৯৪ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বুধবার ডিএসইতে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৩৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

দুই দিনের উত্থানের পর বড় পতনে পুঁজিবাজার

আপডেট: ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২