দুই বছরের জন্য রিং শাইনের নো ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১২:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১০৬০৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড ৩০ জুন, ২০২১ ও ২০২২ সমাপ্ত দুই বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ২০২১ ও ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২০২১ ও ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৫৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৭৫) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২.৫০) টাকায়।
আরও পড়ুন: পদ্মা অয়েলের বোর্ড সভার তারিখ ঘোষণা
ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১০ মে।
ঢাকা/এসএ



































