দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬
- আপডেট: ০৬:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জন। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭৬ জন। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার করোনা ভাইরাসের প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫ জনের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে নতুন করে এই ভাইরাসে ২৮৯ জন আক্রান্ত হয়েছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আগের সাত দিনে দেশে যথাক্রমে ২৮৯, ২৭৫, ২৭৮, ২৩২, ২৪৩ ,৩৬৮, ৪৬৯ ও ৩৩৯ জন রোগী শনাক্ত হয়।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকা/এমটি





































