০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নতুন গভর্নরের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১০১৯৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে নতুন গভর্নরের নিয়োগ স্থগিত ও বাতিল চাওয়া হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানিয়ে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরেকটি প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

নতুন গভর্নরের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট: ০২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬