১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ জনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / ১০৩৭৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ চার জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সবজি বিক্রেতা সিদ্দিক মিয়া (৫৫), একই উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজি যাত্রী মো. সিদ্দিক মিয়া (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে সিএনজি যাত্রী আবুল কালাম (৩৫)। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তিনিও সিএনজির যাত্রী ছিলেন।

ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।

আরও পড়ুন: বৃষ্টি থাকবে আরও তিন-চার দিন

ঢাকা/এসএ

শেয়ার করুন

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ জনের

আপডেট: ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২