নিটল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৭:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ১১২০৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৪৮ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।
আরও পড়ুন: ফারইস্ট ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৩ পয়সা।
আগামী ১৯ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।
ঢাকা/এসএইচ



































