০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

পতনের বৃত্তেই হাঁটছে পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ১০২৮৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ মে)  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে সূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২২ মে) ডিএসইতে ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা বেশি।  গত কর্মদিবসে ডিএসইতে ৬৬৮  কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

পতনের বৃত্তেই হাঁটছে পুঁজিবাজার

আপডেট: ০৩:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২