০১:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে নির্বাচনে সহিংসতা, নিহত আট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১০৫৬৮ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই অন্তত ৮ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করেছে।

আরও পড়ুন: ইউক্রেনকে গুচ্ছ বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

এদিকে আনন্দবাজার জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগ থেকেই হামলা ও সংঘর্ষ চলছিল। নির্বাচনের দিন এগুলো প্রকট আকার ধারণ করে। রাজ্যের অসংখ্য জায়গায় গুলির ঘটনা ঘটে। কোথাও কোথাও বোমা হামলাও হয়। মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

পশ্চিমবঙ্গে নির্বাচনে সহিংসতা, নিহত আট

আপডেট: ০২:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩