পাঁচ খাতে বিনিয়োগে মুনাফা বেড়েছে
- আপডেট: ১১:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ফেব্রুয়ারি) ২০ খাতের মধ্যে ৫ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই ৫ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৬.৪০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৪.২০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন প্রকৌশল খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ০.৯০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা বিবিধ খাতে ০.৮০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে ০.৪০ শতাংশ মুনাফায় রয়েছেন।
ঢাকা/বিএইচ

























