০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১০৪৫০ বার দেখা হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম কালীরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।সোমবার (০৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত মেইন পিলার ৮৫৭ কাছে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী (২৫) উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোরে ইউসুফ আলীসহ ১০ / ১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাবপিলার-১৩ পেরিয়ে গরু পারাপার করতে যায়। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়।

এসময় তার সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে করে।পাটগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রধান বলেন, বাংলাদেশি যুবকের লাশ ভারতীয় অংশে পড়ে থাকায় তা বিএসএফ নিয়ে গেছে।

আরও পড়ুন: দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। আমি বর্তমানে ছুটিতে রয়েছি। সীমান্তে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট: ১২:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩