০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৪২৭ বার দেখা হয়েছে
পিলখানায় বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এরপর তিন বাহিনীর প্রধান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব শ্রদ্ধা নিবেদন করেন।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
২০০৯ সালের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরকে (বর্তমানে বিজিবি) রক্তাক্ত করে বাহিনীর কিছু সদস্য। তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। হত্যা মামলার দুই ধাপ বিচার শেষ হয়েছে। আর বিস্ফোরক মামলায় এখনও সাক্ষ্য গ্রহণ চলছে।
আরও পড়ুন:
- আরএকে সিরামিকসের লেনদেন চালু রোববার
- রোববার ৪ কোম্পানির লেনদেন বন্ধ
- ডিভিডেন্ড প্রেরণ করেছে পাওয়ার গ্রীড
- পিলখানার দুঃসহ স্মৃতির এক যুগ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড
- তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা বাতিলের সিদ্ধান্ত
- পূবালী ব্যাংকের এজিএম ১৮ মার্চ
- বঙ্গজের বোর্ড সভা ১ মার্চ
- উত্তরা ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- বারাকা পতেঙ্গার বিডিং শেষ হচ্ছে আজ
- তিন প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা বিএসইসির
- ব্যাংকের পর আর্থিক খাতেও নগদ লভ্যাংশ ঘোষণায় নীতিমালা
- পুঁজিবাজারে আসছে ২২ হাজার কোটি টাকার তহবিল
- মেয়েকে নিয়ে স্টেডিয়ামে বিরাট-আনুশকা
- মাসুদ রানায় পূজার সঙ্গে কে এই অমনি?
- ব্লক মার্কেটে সাড়ে ১৮ কোটি টাকার লেনদেন
- ঋণ দিতে গ্রাহক খুঁজছে অগ্রণী ব্যাংক
- বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
ট্যাগঃ
পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পিলখানায় বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।









































