০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

পুঁজিবাজারে বড় পতন: ৩৮ কার্যদিবসে সর্বনিম্ন সূচক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন সূচকটি ৬ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৬২ কোটি ৪২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি  ৮৫ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ৩০ ডিসেম্বর সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৭৫৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, দর কমেছে ৩২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৩৩২ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৩৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এমআর

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুঁজিবাজারে বড় পতন: ৩৮ কার্যদিবসে সর্বনিম্ন সূচক

আপডেট: ০৩:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২