০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে রক্তক্ষরণ: বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১১১২৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে অব্যাহত পতনের কারণে বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনেও দাবি জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানান বিনিয়োগকারীরা।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, শেয়ারবাজারে সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে।

আরও পড়ুন: বসুন্ধরা-ওরিয়নসহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা

তিনি বলেন, শেয়ারবাজারকে অব্যাহত পতন থেকে রক্ষা করার জন্য এই মুহুর্তে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে সরবারের কাছে আমাদের বিনীত আবেদন দেশের দুই স্টক এক্সচেঞ্জকে বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করতে হবে।

তিনি আরো বলেন, অব্যাহত দর পতনে আমাদের (বিনিয়োগকারী) পিঠ দেয়াল পিঠ ঠেকে গেছে। আমাদের রক্ষা করার জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজারে রক্তক্ষরণ: বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

আপডেট: ০১:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪