পুঁজিবাজারে লেনদেন ৫৭৬ কোটি টাকা
- আপডেট: ০৩:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১০৫০৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ নভেম্বর) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: মঙ্গলবার স্পটে লেনদেনে যাচ্ছে ১৩ কোম্পানি
আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৮টি কোম্পানির, বিপরীতে ১৩৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ



































