০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

পুলিশের হামলায় ৫০ জন গুলিবিদ্ধের দাবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘বিধিবহির্ভূতভাবে’ নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের হামলায় শতাধিক আহত হয়েছেন এবং অন্তত ৫০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ।

সোমবার সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যাংকের হাজারো গ্রাহক ও শেয়ারহোল্ডার অংশ নেন।

গ্রাহক পরিষদের অভিযোগ, সকাল ৯টা ৩০ মিনিটে শান্তিপূর্ণ মানববন্ধন শুরু হওয়ার পরই পুলিশ জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে কর্মসূচিটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং শতাধিক মানুষ আহত হন। সংগঠনটির দাবি, পুলিশের গুলিতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তবে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এক পর্যায়ে আন্দোলনকারীরা মানববন্ধন শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এরপর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

পরবর্তীতে আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে টাওয়ারের সামনে অবস্থান নেন। এ সময় পুরো এলাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক পদত্যাগ করিয়ে ‘বিতর্কিত নিয়োগ’ দেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে ব্যাংকে ‘অবৈধ প্রভাব’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

তিনি দাবি করেন, ব্যাংক তারল্য সংকটে রয়েছে এবং গ্রাহকেরা টাকা উত্তোলনে সমস্যার মুখে পড়ছেন।

এদিকে নতুন চেয়ারম্যান নিয়োগ ও ব্যাংক পরিচালনা নিয়ে সরকারের সংশ্লিষ্টতা ও বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে সংগঠনটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। তারা অবিলম্বে নতুন নিয়োগ বাতিল এবং ব্যাংকের প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্টদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

ঢাকা/এইচএস

শেয়ার করুন

পুলিশের হামলায় ৫০ জন গুলিবিদ্ধের দাবি

আপডেট: ০৬:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬