০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পেনিনসুলা চিটাগংয়ের লোকসান কমেছে ৯৬ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ১০৪৭৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৯৬ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৫ পয়সা লোকসান হয়েছিল।

আরও পড়ুন: কে অ্যান্ড কিউয়ের আয় বেড়েছে ৮৩ শতাংশ

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪০ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৩৬ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৪৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পেনিনসুলা চিটাগংয়ের লোকসান কমেছে ৯৬ শতাংশ

আপডেট: ১১:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫