০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

পোষাক শিল্পে বিনিয়োগকারীদের জন্য সুখবর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ১০৩৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: তৈরি পোশাক শিল্প খাতকে এগিয়ে নিতে আরও তিন বছরের জন্য বিদ্যমান কর হার ১৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে তার এটি চতুর্থ বাজেট। এবার ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে তালিকা বহির্ভূত কোম্পানির জন্য ৩০ শতাংশ ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ১৫ শতাংশ কর হার আগামী ৩০ জুন শেষ হবে। তবে নতুন প্রস্তাবে টেক্সটাইল খাত আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবে।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে রাখার কথা বলা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি। নতুন বাজেটে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। আর অনুদানসহ ঘাটতি ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

আয়ের লক্ষ্যমাত্রা চলতি ২০২১-২০২২ অর্থবছরের তুলনায় ৪৪ হাজার ৭৯ কোটি টাকা বেশি। কর বাবদ ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা আয় করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে এনবিআরকে আগের বছরের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিচ্ছে সরকার। এনবিআর বহির্ভূত কর থেকে আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। আর কর ছাড়া আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। বৈদেশিক অনুদান থেকে আয় ধরা হয়েছে ৩ হাজার ২৭১ কোটি টাকা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পোষাক শিল্পে বিনিয়োগকারীদের জন্য সুখবর

আপডেট: ০৭:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২