০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১০২৩৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির নাম ‘প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রভাতী ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

আপডেট: ০২:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫