প্রিমিয়ার লিজিংয়ের নতুন এমডি ফজলুর রহমান
- আপডেট: ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১০২৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, চলতি বছরের ২৯ মার্চ থেকে মো: ফজলুর রহমানকে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের এমডি নিয়োগ অনুমোদন করেছে।
তার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ইতোপূর্বে তিনি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিল। অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ফজলুর রহমান ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে পূবালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন।
পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ও শাখা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। ফজলুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা (প্রথম পর্ব) সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, হংকং, চীন, মালয়েশিয়া এবং কানাডায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। ফজলুর রহমান ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন।
ঢাকা/টিএ

























