ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয় বেড়েছে ১২৯ শতাংশ
- আপডেট: ১০:৪৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১০৫৩৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে ১২৯ শতাংশ।
বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
তথ্যমতে, আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৮ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিলো ৩৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪৪ পয়সা বা ১২৯ শতাংশ।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর ছিলো ৮৭ পয়সা।
আরও পড়ুন: নিটল ইন্স্যুরেন্সের আয় কমেছে
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৪১ পয়সা।
ঢাকা/এসএ


































