বগুড়ায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু
- আপডেট: ০১:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১০৪৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৮ জন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৯৩ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার আদমদীঘির মোমেনা (৬০), আকতার বানু (৮৫), শাজাহানপুরের আব্দুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫) এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বাধন চন্দ্র (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০) মারা গেছেন।
বগুড়ার তিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এ ছাড়া করোনায় বগুড়ার বাইরের জেলার আটজন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় গেছেন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ৬১, শাজাহানপুরে ১৯, শিবগঞ্জে ১২, শেরপুরে ৬, গাবতলীতে ৬, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৫, ধুনটে ৪, নন্দীগ্রামে ৩, সারিয়াকান্দিতে ২, সোনাতলায় ২ এবং কাহালুতে একজন রয়েছেন।
ডা. তুহিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। জেলায় নতুন করে ১০ জনের করোনায় মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৪৮৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫১ জন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- প্রণোদনার ঋণ কোথায় গেল, জানতে চিঠি
- উচ্চবিত্তদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করতেন পিয়াসা ও মৌ : পুলিশ
- অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি
- নর্দার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
- পুঁজিবাজারের লেনদেন ২টা পর্যন্ত
- ১০ কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!
- ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ইসলামী ব্যাংক
- সূচকের বড় উত্থানে লেনদেন
- বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু
- শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না একটিভ ফাইন
- এনআরবিসি ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন
- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম লাইফের প্রিমিয়াম আয় কমেছে





































