০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

বহাল থাকছে ফ্লোর প্রাইস: বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৫৫৩ বার দেখা হয়েছে

দেশের পঁজিবাজারে ফ্লোর প্রাইস তুলে নেয়ার কোন সম্ভাবনা নেই। এজন্য বিনিয়োগকারীদের ভয়ের কোন কারন নেই। সিইও ফোরামের সাথে বিএসইসি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সিইও ফোরামের প্রতিনিধিদের সাথে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

এদিন সকাল ১০ টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে নতুন করে ফ্লোর প্রাইস না তুলে নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসাথে এসব কোম্পানির শেয়ারদর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

উল্লেখ্য, গত কয়েকদিন গুজব ছড়ানো হয় যে, ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়।

আরও পড়ুন: পুঁজিবাজারে মার্চ মাস থেকে সুখবর আসবে: শিবলী রুবাইয়াত

বৈঠকে অংশগ্রহন করা একজন জানিয়েছেন, এখনই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ব্যাপারে কমিশনে কোন আলোচনা হয়নি।তিনি বলেন, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার অধ্যাপক ড.শেখ শামসুদ্দিন আহমেদ, আব্দুল হালিম,সিটি ব্রোকারেজের সিইও আফফান ইউসুফ, ব্যাংক এশিয়ার সিকিউরিটিজের সিইও সুমন দাস,গ্রীন ডেল্টা সিকিউরিটিজের সিইও ওয়াফী এসএম খান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বহাল থাকছে ফ্লোর প্রাইস: বিএসইসি

আপডেট: ০২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩