০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশে করোনার উপধরণ বিএফ-৭ শনাক্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৪৭ বার দেখা হয়েছে

দেশে আসা ও কোয়ারেন্টিনে থাকা চীনা এক নাগরিকের নমুনায় করোনার নতুন উপধরণ বিএফ-৭ শনাক্ত হয়েছে। তার নমুনার জিনোম সিকোয়েন্স করে তা চিহ্নিত করে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার (১ জানুয়ারি) নিশ্চিত করেন আইইডিসিআর- এর পরিচালক ডা. তাহমিনা শিরীন। বর্তমানে আক্রান্ত নাগরিকরা সুস্থ আছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরণ নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক, কারণ আমাদের সংক্রমণের হার বর্তমানে ১ শতাংশেরও কম। তবে নতুন উপধরণকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, সংক্রমণের হার যেন কোনভাবেই বাড়তে না পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: এখনকার ডিপ্লোমেসি পলিটিক্যাল নয়, ইকোনমিক হবে: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ-৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুই জনের ওমিক্রন বিএ ৫.২ উপধরণ এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরণ শনাক্ত হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাংলাদেশে করোনার উপধরণ বিএফ-৭ শনাক্ত

আপডেট: ০১:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩